রক্তগ্রহনের ক্ষেত্রে টাকা-পয়সা লেনদেন করবেন না, রক্তের বিনিময়ে কেউ টাকা চাইলে বুঝে নিবেন সে প্রতারক ⭐ নিজে রক্ত দিন , অপরকে রক্তদানে উৎসাহিত করুন ⭐ ।। প্রতিবার রক্তদানের পর আপনার ডোনেশন ডেট আপডেট করে রাখুন ।
Slider Image

রক্ত দিন, জীবন বাঁচান

মানবতার জন্য একটি মহৎ কাজ শুরু করুন।

ইমার্জেন্সি রক্তের রিকোয়েস্ট

এই মুহূর্তে যেসব রোগী জরুরি রক্তের অপেক্ষায় আছে তাদের তালিকা

লোড হচ্ছে...

ভিডিওর মাধ্যমে দেখে নিন কিভাবে খুব সহজে রক্তদাতা খুজে পাবেন

ভিডিও দেখে জানুন কিভাবে সহজে রক্তদাতা খুঁজে পাবেন

রক্তদান: জীবন বাঁচানোর এক মহৎ উদ্যোগ

রক্তদান হল মানবতার প্রতি এক অসীম দায়িত্ববোধ ও সহানুভূতির প্রতীক। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন সুস্থ মানুষ নিজের শরীর থেকে নির্দিষ্ট পরিমাণ রক্ত দান করে, যা অন্যের জীবন রক্ষা করতে ব্যবহৃত হয়। রক্তদানের ফলে একজন সুস্থ মানুষ অন্য একজন অসুস্থ রোগীকে বা অপারেশনরত ব্যক্তিকে পুনরায় সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারে।

Blood Donation Initiative

রক্তদানের উপকারিতা

রক্তদান একটি জীবন রক্ষাকারী মহৎ কাজ। এটি অন্যের জীবন বাঁচানোর পাশাপাশি রক্তদাতার নিজের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। রক্তদান করলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে, শরীরে নতুন রক্তকোষ তৈরি ত্বরান্বিত হয়, এবং রক্তদানের পর রক্তদাতার মনে এক অনাবিল মানসিক প্রশান্তি পাওয়া যায়। আপনার এক ব্যাগ রক্তে সর্বোচ্চ তিনজন মানুষের জীবন রক্ষা করা সম্ভব।

Benefits of Blood Donation

রক্ত লাগবে? রক্ত কই পাবেন? (Need Blood?)

আপনার কি জরুরি প্রয়োজনে রক্ত লাগবে? অথবা বাংলাদেশে বিশ্বস্ত ও নিরাপদ কোনো মাধ্যমে রক্ত কই পাবো তা নিয়ে দুশ্চিন্তায় আছেন? Blood Help BD প্ল্যাটফর্মে আপনি খুব সহজেই রক্তের গ্রুপ ও জেলা সিলেক্ট করে সরাসরি ডোনারের মোবাইল নম্বর সংগ্রহ করতে পারেন। জরুরি প্রয়োজনে রক্ত চাই বললেই এখানে যুক্ত থাকা ৬৪ জেলার হাজার হাজার স্বেচ্ছাসেবী রক্তদাতারা বিনামূল্যে এগিয়ে আসতে সর্বদা প্রস্তুত।

Find Blood Donors Bangladesh

রক্তদান ও অনুসন্ধান সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. আমার কি জরুরি রক্ত লাগবে? কিভাবে ডোনার খুঁজবো?
আপনার যদি জরুরি রক্ত প্রয়োজন হয়, তবে সরাসরি আমাদের "Donor List" পেজে চলে যান। সেখানে আপনার কাঙ্ক্ষিত বিভাগ, জেলা এবং রক্তের গ্রুপ সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করলেই মুহূর্তের মধ্যে এভেইলেবল রক্তদাতাদের মোবাইল নম্বর পেয়ে যাবেন।
২. রক্তদাতার সাথে যোগাযোগের সময় কোন বিষয়গুলো মনে রাখবো?
মনে রাখবেন, একজন সত্যিকারের রক্তদাতা রক্তদানের জন্য কোনো টাকা দাবি করেন না। কেউ টাকা চাইলে বা প্রতারণার চেষ্টা করলে দ্রুত আমাদের কাছে অভিযোগ জানান। ডোনারকে যাতায়াত ও প্রয়োজনীয় আপ্যায়ন করুন।
৩. আমি কিভাবে রক্তদাতা (Blood Donor) হিসেবে যুক্ত হতে পারি?
আমাদের সাইটের "Join As a Donor" অথবা রেজিস্টার পেজে গিয়ে আপনার নাম, জেলা, রক্তের গ্রুপ এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। আপনার একটি রক্তদান অন্য একজনের মূল্যবান জীবন বাঁচাতে পারে।

জেলা ভিত্তিক রক্তদাতা (District-wise Blood Donors)

জরুরি রক্ত চাই

জরুরি রক্তের আবেদন

একটি জীবন বাঁচাতে সাহায্য করুন

এই তথ্যগুলো WhatsApp এ পাঠানো হবে: 01996619966

সিজার, ডেলিভারি, অপারেশন, দুর্ঘটনা ইত্যাদি
সিজার / ডেলিভারি থাকলে হিমোগ্লোবিন রিপোর্ট আবশ্যক
সঠিক নম্বর দিন, তবেই রক্তদাতা আপনার সাথে যোগাযোগ করতে পারবেন
অভিযোগ/পরামর্শ